‌৫ বছর হল!

বিনোদন ডেস্ক: | ১৭ আগষ্ট ২০২৩, ০৭:১৩

সংগৃহীত ছবি

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দনার প্রেম নিয়ে নেটিজেনদের জল্পনা-কল্পনা নতুন কিছু নয়। এবার সেই জল্পনায় ঘি ঢাললেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ বছর পূর্তি উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন বিজয়। সেখানেই হাস্যজ্জল মুখে দেখা গেছে এই দুই তারকাকে।

তাহলে কি তাদের এত বছরের প্রেমের গুঞ্জন এবার সত্যি হল? এমন প্রশ্নের উত্তর অবশ্য পুরো পোস্টটি দেখলেই পাওয়া যাবে। মূলত বিজয়ের পোস্ট করা উদযাপনটি ছিল তাদের ‘গীত গোবিন্দম’ সিনেমার। মূলত পাঁচ বছর আগে ১৫ অগাস্টেই মুক্তি পেয়েছিল বিজয় ও রশ্মিকার এ ছবিটি। সেই কারণেই দুজনে একসঙ্গে এ বিশেষ দিনটা সেলিব্রেট করছিলেন।

বিজয় তার পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আজকের দিনে অনেক কিছু ঘটছে। প্রথমত, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দ্বিতীয়ত, আজ গীত গোবিন্দমের পাঁচ বছর পূর্তি। তৃতীয়ত, আজ কুশির মিউজিক কনসার্ট রয়েছে। তাই আমরা তৈরি।’

কিন্তু, কুশির মিউজিক কনসার্টে সামান্থা রুথ প্রভুর পরিবর্তে রশ্মিকা মন্দনাকে সঙ্গে নেওয়ার হিসেব মেলাতে পারছেন না ভক্তরা। কারণ সম্প্রতি বিয়ে প্রসঙ্গে নিজের মতামত বদলেছেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মতে, বিয়ের আইডিয়াটা বেশ ভালো। এ নিয়ে খোলাখুলি কথা বলতে আমার কোনও আপত্তি নেই। আসলে বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে। সেগুলো দেখে আমি বেশ মজা পাচ্ছি।’

বিজয়ের এই সিদ্ধান্তে বেশ খুশি তার ভক্তরা। সবাই চাইছেন, তিনি যেন তার ব্যক্তিগত জীবন গুছিয়ে নেয়। কুশির ট্রেলার লঞ্চে বিজয় জানিয়েছেন যে, তিনি সামান্থা রুথ প্রভুকে বেশ পছন্দ করেন। স্যাম তার ক্রাশ। ফলে অনেকে ভাবছিলেন, সামান্থার সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন বিজয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর