প্রকাশ্যে প্রতীক ইয়াসিরের 'বাক্সবন্দি'

বিনোদন ডেস্ক: | ২৪ জুন ২০২৩, ০৬:৪৫

প্রতীক ইয়াসির

অবশেষে অপেক্ষার অবসান হলো। প্রকাশ হলো জনপ্রিয় গায়ক ও গীতিকার প্রতীক ইয়াসিরের নতুন সাইকেডেলিক রক জনরার গান 'বাক্সবন্দি'।

এরইমধ্যে প্রতীক ইয়াসিরের ভেরিফাইড অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে। তালকাচারি ষ্টুডিও থেকে রিলিজ হওয়া গানটির ভিডিওগ্রাফি করেছেন তোফায়েল আহমেদ খান।

ভিন্নধারার গানটি সম্পর্কে প্রতীক ইয়াসির বলেন, এ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। গানটি গতানুগতিক গান থেকে ভিন্ন হবে। আশা করি সবার ভালো লাগবে।

তার গানের জগতের শুরুটা হয়েছিল কিশোর বয়সেই। যখন মাত্র অষ্টম শ্রেণিতে পড়তেন তখন 'ফেবলস' নামে একটি ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসাবে গানের জগতে তার যাত্রা শুরু হয়। তিনি সঙ্গীতের প্রতি ছিলেন মনোযোগী এবং দৃঢ়প্রতিজ্ঞ। এরপর ১৯৯৮ সালে তিনি 'সাউন্ড' নামের একটি ব্যান্ডের যাত্রা শুরু করেন। যার প্রধান কণ্ঠশিল্পী ছিলেন তিনি নিজেই।

প্রতীক ইয়াসির এবং তার ব্যান্ড 'সাউন্ড' ২০০২-২০০৫ সাল পর্যন্ত কিছু মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন , গানের শিরোনাম ছিল 'প্রথম' এবং 'অতীত স্মৃতি'। তিনি দেশ-বিদেশে ২০০টিরও বেশি শো করেছেন। সঙ্গীত ছিল সর্বদা তার প্রথম অগ্রাধিকার এবং এটি ছাড়া তিনি অন্য কোন উপায়ে নিজের অস্তিত্ব কে খুজে পেতেন না। এরপরও কয়েক বছর বিরতি নিতে হয়েছিল তাকে। পরে ২০১৪ সালে বিদেশ থেকে ফিরে এসে নতুনভাবে শুরু করেন তিনি। এরপর 'এতো পথ', 'তোমার জন্য', 'এবি ম্যাশআপ' এবং 'লাভ ম্যাশআপ' নামে তিনটি ইংরেজি মিউজিক ভিডিওসহ চারটি গান প্রকাশ করেছেন তিনি।

এছাড়াও 'থাক না থাক', বাংলা র্যাপ গান 'ঢাকা', 'মন খোঁজে ঠিকানা', 'ভালো লাগে' মেঘ হয়ে বাঁচি, 'অতিত স্মৃতি'সহ বেশকিছু মৌলিক গানও করেছেন এই গুণী শিল্পী। বর্তমানে তিনি 'ব্যান্ড কোস্টস' এর লিড ভোকাল হিসেবে কাজ করছেন। 'ব্যান্ড কোস্টস' এর লাইন আপে আরও আছেন রোকন ইমন, কাজী শিশির ও আরেফিন প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব