আজ রাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

সময় ট্রিবিউন | ১৫ মে ২০২১, ২০:১৫

টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান-ছবি: সংগৃহীত

আজ রাত সাড়ে ১০টায় দেশবাসীকে নিজের গাওয়া গান শোনাবেন বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ও দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে তিনি গায়ক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার পর থেকেই এটিএন বাংলায় প্রতি ঈদেই প্রচার হয় তার গানের একক সংগীতানুষ্ঠান।

সে ধারাবাহিকতায় এবারের ঈদেও হাজির হচ্ছেন তিনি ১০টি গান নিয়ে৷ তার গানে সাজানো একক এ সংগীতানুষ্ঠানের নাম ‘সুখে থাকো তুমি’।

প্রচার হবে আজ ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা করছে।

এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে স্থান পাওয়া গানগুলোর শিরোনাম হলো, ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচব না তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব