মহাকাশে প্রথম চলচ্চিত্রের শুটিং!

সময় ট্রিবিউন | ১৫ মে ২০২১, ০৭:০৮

ছবি: ইন্টারনেট

আর হলিউডের স্টুডিওতে নয়, মহাকাশ নিয়ে এবার সিনেমার শুটিং হবে মহাকাশেই। একটি নয় দু দুটো ছবির পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মেগাস্টার টম ক্রুজকে পাঠাচ্ছে স্পেস স্টেশনে, অন্যদিকে রাশিয়ান সুপারস্টার ইউনিয়া পেরিসলিডকে মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া।

সবমিলিয়ে সরগরম এখন সিনে দুনিয়া। শুধু অভিনেতারাই নন, যাবেন দু দেশের দুই পরিচালকও। নাসা ও রসকসমস সূত্রে এখবর জানা গিয়েছে। দুদেশেরই টার্গেট অক্টোবর মাস।

রসকসমস জানিয়েছে, রাশিয়ান ছবির শুটিংয়ের জন্য ভূপৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ইউলিয়া পেরিসলিডকে। অক্টোবরের গোড়ার দিকে। তার সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো।

অন্যদিকে নাসা সূত্রের খবর, প্রায় একইসময়ে অভিনেতা টম ক্রুজকে পাঠানো হবে পরিচালক ডগ লিম্যানের সঙ্গে। এই অভিযানে সহায়তা করছে স্পেস-এক্স সংস্থার কর্ণধার এলন মাস্ক। রসকসমস আরও জানিয়েছে, রাশিয়ান ছবির শুটিং শুরু হতে পারে ৫ অক্টোবর।

মহাকাশ স্টেশনে যেখানে প্রায় শূন্য অভিকর্ষ বল, সেখানে অভিনেতা, পরিচালকদের বাছাই কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। রসকসমস জানিয়েছে, এই শুটিংয়ে যারা অংশগ্রহণ করবেন, তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ওজন ৫০ থেকে ৭০ কিলোগ্রামের মধ্যে রাখাতে হবে। বুকের ছাতি অন্তত ১১২ সেন্টিমিটার চওড়া হতে হবে। এ ছাড়াও মহাকাশ অভিযাত্রী অভিনেতা ও ক্রুয়ের সাড়ে ৩ মিনিটে ১ কিলোমিটার দৌঁড়নো, ২০ মিনিটে ফ্রিস্টাইলে ১০০ মিটার সাঁতার কাটা ও ৩ মিটার উঁচু স্প্রিংবোর্ড থেকে পানিতে ঝাঁপ দেওয়ার মত শারীরিক দক্ষতা থাকতে হবে।

সূত্র: জিনিউজ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর