বছরের দীপাবলিতে আসছে সালমান খানের ‘টাইগার থ্রি’  

সময় ট্রিবিউন ডেস্ক | ২৭ মে ২০২৩, ২১:০১

সংগৃহীত
অবশেষে শেষ হলো ‘টাইগার থ্রি’র শুটিং। এই বছর দীপাবলিতে আসছে পুরনো জুটি সালমান খান এবং ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’। শুটিং শেষে নিজেই ভক্তদের জানালেন সে খবর।
 
গত বৃহস্পতিবার (২৫ মে) বলিউডের একটি পুরস্কার অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে অংশ নিয়ে সালমান খান বলেন, গত রাতে আমি টাইগার থ্রির শুটিং করছিলাম। অবশেষে এই ছবির শুটিং শেষ হলো। আশা করছি, এই ছবি আগামী দীপাবলিতে দেখা যাবে। ভীষণ হেকটিক শুট ছিল। যদিও ভীষণ ভালো হয়েছে। 
 
বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে শুধু সালমান খান ছিলেন না। তার সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ফারাহ খান, রাজকুমার রাও। 
 
তিনি জানান, আপাতত অভিনেতা কিছুদিনের জন্য আবুধাবিতে থাকবেন। তাকে পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। এই শোয়ের তিনিই শো স্টপার। অ্যাওয়ার্ড শোতে সালমানের সঙ্গে রাকুল প্রীত সিং, নোরা ফাতেহি, জ্যাকুলিন ফার্নান্দেজসহ অনেকেই পারফর্ম করবেন।
 
‘টাইগার থ্রি’ ছবি পরিচালনা করেছেন মণীশ শর্মা। সালমানের সঙ্গে এখানে ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমিকে দেখা যাবে। এ ছাড়া আরও একটি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকবেন তিনি। এখানে তাদের বেশ কিছু দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। আগামীতে ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে।
 
এসটি/এসকে
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব