ঈদে আসছে সালমান খানের ‘কিসি কি ভাই কিসি কি জান' 

সময় ট্রিবিউন ডেস্ক | ৮ এপ্রিল ২০২৩, ২২:৩৯

সংগৃহীত
বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কি ভাই কিসি কি জান’-এর মোশন পোস্টার প্রকাশিত হয়েছে। এবারের ঈদে সিনেমাটি এটি জি স্টুডিও হতে বিশ্বব্যাপী মুক্তি পাবে।
 
অবশেষে সালমান খান আজ শনিবার (৮ এপ্রিল) একটি মোশন পোস্টারের সাথে ১০ এপ্রিল সিনেমার ট্রেলার লঞ্চের সম্ভাব্য তারিখ হিসেবে লিখে তার ইন্সটাগ্রামে পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেছিলেন ‘শুরু হোক অ্যাকশন, ১০ এপ্রিলে আসছে ট্রেলার’। মোশন পোস্টারে দেখা যাচ্ছে সালমান খান একটি ধারালো ছুরি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পর মুহূর্তেই সেখানে রক্তের বদলে ফুল ছিটকে পড়ছে। 
‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনোমার মিউজিক ভিডিও গত ২ মাস ধরে টপ চার্টে রাজত্ব করছে। সালমান অভিনীত সিনেমাটির ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।
 
‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি এবং প্রযোজনায় ছিলেন সালমান খান নিজেই। সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান খান, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দর সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জাসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভিনালি ভাটনগরসহ আরও অনেকে। সিনেমাটি মূলত তৈরি হয়েছে অ্যাকশন, ফ্যামিলি ড্রামা এবং রোম্যান্স নিয়ে।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব