ঈদে মুক্তি পাচ্ছে ‘মহানগর ২’

সময় ট্রিবিউন ডেস্ক | ২৬ মার্চ ২০২৩, ২০:৩৬

সংগৃহীত

আশফাক নিপুণের পরিচালনায় ২০২১ সালে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘মহানগর’। মোশররফ করিম অভিনীত এই সিরিজটি সে সময় কলকাতা ও বাংলাদেশের দর্শকদের কাছে দারুণ সাড়া পায়। সিরিজটির দ্বিতীয় কিস্তি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। তিনি জানান, আগামী ঈদুল ফিতরে ওসি হারুনরূপে ফিরছেন মোশাররফ করিম। ঈদেই আসছে ‘মহানগর ২’।

পাশাপাশি প্রকাশ পেয়েছে ‘মহানগর ২’-এর টিজার। এতে দেখা যায়, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে ছুটে চলেছে গাড়ি ও মানুষ। ব্যাকগ্রাউন্ডে অভিনেতা মোশাররফ করিম ঢাকা মহানগর নিয়ে একটি গল্প বলছেন। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুইটা কথা মনে রাখতে বলেন, এক, তার নাম যে হারুন সেটা। আর দুই, হারুন এত সহজে হারে না।

আশফাক নিপুণ জানান, আসছে ঈদের বিশেষ চমক হিসেবে হইচই মুক্তি দিচ্ছে ‘মহানগর ২’। তারই প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হলো এক মিনিটের টিজার। যেখানে নিপুণ ওসি হারুনের কণ্ঠে বলেছেন সিরিজটি নির্মাণের প্রেক্ষাপট। এবারের পর্বের গল্প সম্পর্কে তিনি বলেন, এই মহানগরে প্রতিদিন হাজার হাজার মানুষ পিষে যায় সিস্টেমের চাকায়। এই সিস্টেমের কোণায় কোণায় ভূত। ভূতদের সঙ্গে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।

তবে এই সিজনে ওসি হারুনের সঙ্গে নতুন-পুরনো মিলিয়ে আর কারা অভিনয় করছেন, সেটি এখনো প্রকাশ করেননি নিপুণ কিংবা হইচই কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, চমক থাকছে আরও। যা ক্রমশ প্রকাশ বলে জানান নির্মাতা।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর