'আমার জীবনের লক্ষ্যই হলো সালমানকে খুন করা'

বিনোদন ডেস্ক: | ২০ মার্চ ২০২৩, ১৮:১৬

সংগৃহীত ছবি

বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দিয়েছেন পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। জেলে থেকেই সংবাদমাধ্যমে সালমান খানকে হত্যার হুমকি দিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ কে লরেন্স জানিয়েছেন, তার জীবনের একমাত্র লক্ষ্য সালমান খানকে হত্যা করা। কৃষ্ণসার হরিণ হত্যার জন্য সালমান যদি বিষ্ণই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চান, তাহলে চরম শাস্তি পেতে হবে ভাইজানকে। সালমানকে ক্ষমা চাইতেই হবে। বিকানেরের মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। আমার জীবনের লক্ষ্যই হলো সালমানকে খুন করা। যেদিন ওর সঙ্গে দেহরক্ষীরা থাকবে না, সেদিন ওকে প্রাণে মেরে ফেলব।’

বিষ্ণই আরও বলেন, ‘কৃষ্ণসার হরিণ হত্যা করে সালমান বিষ্ণই সম্প্রদায়কে অপমান করেছেন। আমাদের সমাজ সালমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন তিনি। ওর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু সালমান কখনো ক্ষমা চাননি। যদি ক্ষমা না চান, তবে যেকোনো ধরনের ঘটনার জন্য তৈরি থাকতে হবে ওকে। আমি কারও কথা শুনব না।

উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আদালত খালাস দিয়েছেন সালমানকে। তারপরেও পিছু ছাড়ছে অস্বস্তির অতীত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব