বিভ্রান্তিকর ভিডিও আপলোড

শেয়ার বাজারে নিষিদ্ধ হলেন অভিনেতা আরশাদ

বিনোদন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ১২:৪১

অভিনেতা আরশাদ ওয়ারসি

ইউটিউবে শেয়ার সংক্রান্ত বিভ্রান্তিকর ভিডিও আপলোড করার কারণে সস্ত্রীক অভিনেতা আরশাদ ওয়ারসিসহ মোট ৩১টি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

গত বছরের জুলাই মাসে সাধনা ব্রডকাস্ট লিমিটেড সম্পর্কে ‘দ্য অ্যাডভাইজার’ ও ‘মানিওয়াইজ’ নামে দুটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়।

সেই ভিডিওতে বলা হয়, সাধনা ব্রডকাস্ট লিমিটেড আদানি গ্রুপের দখলে চলে যাচ্ছে। এতে করে কোম্পানির মার্জিন বাড়বে। ভিডিও দেখে বহু বিনিয়োগকারী প্রভাবিত হয়। ফলে সাধনা ব্রডকাস্টের কর্মী, ঘনিষ্ঠ বিনিয়োগকারীরা বিপুল লাভ পান।

সেবি’র দাবি, অভিনেতা আরশাদ ওয়ারসি ২৯.৩৪ লাখ টাকা ও তার স্ত্রী মারিয়া গোরেট্টি ৩৭.৫৬ লাখ টাকা মুনাফা পান। এরপরই আরশাদ ও তার স্ত্রী মারিয়া, সংস্থার প্রতিষ্ঠাতা মালিক শ্রেয়া গুপ্তা, গৌরব গুপ্তা, সৌরভ গুপ্তা, পূজা আগরওয়াল, বরুণ মিডিয়াসহ ৩১টি সংস্থাকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করে। তবে সেবি’র অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এ অভিনেতা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর