চলে গেলেন লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী

বিনোদন ডেস্ক: | ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০৩

লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী

লোকসংগীতের অনন্য এক স্রষ্টা পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শিল্পী সুভাষ চক্রবর্তী মারা গেছেন। মৃত্যুকালে এই গুণী শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কলকাতায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এ লোকসংগীত শিল্পী। বাবার মৃত্যু সংবাদটি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তার ছেলে অপর্ণ চক্রবর্তী।

সংবাদমাধ্যমকে অর্পণ জানান, তার বাবা লিভার সিরোসিসে ভুগছিলেন। ক্যানসারের একদম শেষ পর্যায়ে ছিলেন। শুরুতে অ্যাপোলো, পরবর্তীতে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন ‘মরক পরবে’র স্রষ্টা। তবে শেষ রক্ষা হলো না।

লোকসংগীতের জগতে অনন্য এক নাম হয়ে উঠেছিলেন সুভাষ। প্রচুর গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন। তাঁর সুরারোপিত ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল৷ ‘বাঁকুড়া মাটিকে পেণাম করি দিনে দুপুরে’-সহ একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা লালমাটির এই ভূমিপুত্র।

বরেণ্য এই লোকশিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাংলা সংগীতাঙ্গনে।অনুরাগীদের শেষ শ্রদ্ধার জন্য আজ বিকেল থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে তার মরদেহ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর