‘আমাকে নিয়ে ট্রোল হচ্ছে মানেই আমি স্টার’

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৩

সংগৃহীত

সৌরভ দাস মানেই অন্য কিছু। এ বার মহিষাসুর রূপে ধরা দিতে চলেছেন অভিনেতা। আর তাঁর ‘লুক’ দেখেই শুরু নানা কথা। কী উত্তর দিলেন অভিনেতা?

‘তালপাতার সেপাই’, ‘দেখলেই হাসি পাচ্ছে’, ‘গাঁজাখোর’— মহিষাসুররূপী সৌরভ দাস প্রকাশ্যে আসা মাত্রই উড়ে আসছে একের পর এক মন্তব্য। ২৫ সেপ্টেম্বর ‘স্টার জলসা’য় দেখানো হবে মহালয়ার বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষেই অনেক দিন পর ছোট পর্দায় দেখা যাবে সৌরভকে। অনেক দিন হল তিনি ছোট পর্দা ছেড়ে মন দিয়েছেন সিরিজ আর সিনেমায়। কিন্তু এত দিন পর চেনা জায়গায় ফিরেও দর্শকের কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। এ অবস্থায় কী বলছেন অভিনেতা?

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে সৌরভের সঙ্গে। তিনি বলেন, “সত্যি কথা এখন এই কথাগুলো আমি খুব উপভোগ করি। অনেক দিন ট্রোল হইনি, তাই ভাবছিলাম কবে আবার কী নিয়ে কথা হয়? আর এখন তো টিআরপি-র যুগ। আমাকে নিয়ে লোকজন হাসাহাসি করছে মানেই আমি স্টার।” সৌরভ আরও যোগ করেন, “আমি লিক্যুইড ডায়েটে আছি। তাই স্টারকে (জলসা) বলেছিলাম আমায় কি মানাবে? তবে ওরা যে ভাবে পুরো বিষয়টা সাজিয়েছে, তা না দেখলে মানুষ বুঝবে না যে কেন আমায় তথাকথিত মহিষাসুরের মতো দেখাচ্ছে না। আমি খুব খুশি সবাই আমায় নিয়ে কথা বলছে।”

জোর আগে নতুন রেস্তরাঁ খুলছেন অভিনেতা। তাঁর নতুন পার্টনার অভিনেতা সব্যসাচী চৌধুরী। আপাতত নিজের ব্যবসার কাজ নিয়েই মজে তিনি। পুজোর পর এসভিএফ-এর নতুন ছবির কথা চলছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর শুরু হবে ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের শ্যুটিং।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর