আবারও মা হচ্ছেন হাসিন

বিনোদন ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:১৬

সংগৃহীত

২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার বিজয়ী হওয়ার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন হাসিন রওশন। পরের পাঁচ বছরে নাটক, বিজ্ঞাপনচিত্র, মডেলিং সব মাধ্যমে নিয়মিত কাজ করেন তিনি। বেশ জনপ্রিয়তাও পান। তবে বিয়ের পর ২০১৬ সালে তিনি মিডিয়া থেকে দূরে সরে যান।

২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন হাসিন। ছেলের নাম রাখেন উযায়ের মাঈন। এবার আবারও মা হতে যাওয়ার সুখবর জানালেন হাসিন। শনিবার (৮ সেপ্টেম্বর) ফেসবুকে বেবিবাম্পের কিছু ছবি প্রকাশ করে হাসিন নিজেই দ্বিতীয় সন্তান আগমনের খবরটি দিয়েছেন।

আবারও অন্তঃসত্ত্বা হওয়ার অনুভূতি জানিয়ে হাসিন বলেন, ‘মা হওয়ার অনুভূতিটাই অন্যরকম। সেটা প্রথমবার হোক আর দ্বিতীয়বার কিংবা অসংখ্যবার। আলহামদুলিল্লাহ্। কীভাবে আট মাস পার হয়ে গেল টেরই পেলাম না। অপেক্ষার পালা আর মাত্র কয়টা দিন।’

তিনি আরও বলেন, ‘মাতৃত্বের স্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমার মনে হয় যে একবার মাতৃত্বের স্বাদ পায় সে বারবার জীবনে মাতৃত্বের স্বাদ পেতে চায়। আমি আর আমার হাজব্যান্ড মারুফ বাচ্চা অনেক পছন্দ করি এরচেয়ে বড় কথা আমাদের কাছে মনে হয়েছে উযায়েরের একটা বন্ধু দরকার।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা