বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে কখনও ভাবিনি: ফেসবুকে জয়

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৬

সংগৃহীত

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক ফেসবুক পোস্টকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক কৌতুহল তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। যেখানে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়ে ক্যাপশনের প্রথমাংশে লিখেছেন, ‘বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে কখনও ভাবিনি!’

এরপরই বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেতা। বললেন, ‘ঘটক রেদওয়ান রনি ভাই এবং চরকি। বিয়ের কাজী শঙ্খ দাশগুপ্ত। বছর শেষে আসছে ওয়েব সিরিজ। শঙ্খ দুর্দান্ত নির্মাতা। বাঁধন আন্তর্জাতিক অভিনেত্রী। আর আমাকে বলা যেতে পারে ভাগ্যবান। এতোটুকুই জানালাম। চরকি এবং শঙ্খ দাশগুপ্ত নিশ্চয়ই ধামাকা দিয়ে দুই বাংলার মানুষকে অসাধারণ গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে বাধ্য করবেন।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়েব সিরিজটির নাম প্রকাশ না করতে চাইলেও জয় জানালেন, ‘এটি সাত পর্বের সিরিজ। দুর্দান্ত গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। আর এই সময়ের সেরা অভিনয়শিল্পীদের দেখা যাবে আমাদের সঙ্গে।’

সিরিজটি নিয়ে জয়ের প্রত্যাশা এবং সংশয় দুটোই আকাশচুম্বী। বললেন, ‘যদি কাজটি ঠিকভাবে করতে পারি, তাহলে অমিতাভ বচ্চন হয়ে যাবো, না হলে ধরা খেয়ে যাবো!’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর