এবার করোনায় আক্রান্ত কঙ্গনা

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ১৯:২১

ছবি: ইন্টারনেট

ফের করোনার থাবা বলিউডে। এবার কোভিড পজিটিভ প্রবল বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে নিজেই দিলেন সেই খবর। জানালেন, শরীরে মারণ ভাইরাসের উপসর্গ রয়েছে। আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন বলিউড ‘ক্যুইন’।

ইনস্টাগ্রামে নিজের যোগ ব্যায়ামের একটি ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, 'গত কয়েক দিন ধরে। খুব ক্লান্ত বোধ করছিলাম। চোখের তলায় জ্বালা করছিল। ভাবছিলাম হিমাচলে যাব। সেই জন্য গতকাল (শুক্রবার) করোনা টেস্ট করাই। আজ রিপোর্ট আসে। তাতেই জানতে পারি কোভিড পজিটিভ হয়েছি।'

এরপরই যোগ করেন, 'আমি আপাতত কোয়ারেন্টাইনে আছি। আমার শরীরের মধ্যে যে ভাইরাসটা পার্টি করতে শুরু করেছে, বুঝতেও পারিনি। এবার জেনে গিয়েছি। খুব তাড়াতাড়ি একে ধ্বংস করব।' অনুরাগীদের কাছে তার অনুরোধ, কাউকে নিজের শরীর কব্জা করতে দেবেন না। আতঙ্কিত হলে কিন্তু সে আরো বেশি করে আপনাকে ভয় দেখাবে। ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯-কে হারানোর আহ্বান জানান অভিনেত্রী।

প্রকাশ্যে একাধিকবার মাস্ক ছাড়াই দেখা গিয়েছে কঙ্গনাকে। কোভিড প্রোটোকল না মানার জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে কোনো নিন্দাতেই যে তিনি কান দেন না, তা সকলেরই জানা। অনেকে তাই বলছেন, করোনাকে উপেক্ষা করেই এমন ফল হলো তারকার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর