বলিউডের ৪০ হাজার কর্মীর পাশে দাঁড়ালেন সালমান খান

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ০৮:২৪

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপে কাপছে ভারত। দেখা দিয়েছে অক্সিজেন সংকট। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুম্বাইসহ দেশটির বিভিন্ন রাজ্যে দেওয়া হয়েছে লকডাউন। আর এই লকডাউনে সিনেমার শুটিংসহ নানা কার্যক্রম অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বেকার হয়ে পড়েছেন সিনেমার সঙ্গে জড়িত অনেক মানুষ। এবার তাদের পাশে দাঁড়ালেন ‘সাল্লু ভাই’ খ্যাত বলিউড অভিনেতা সালমান খান।

শুক্রবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের মতো এবারও বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতদের অর্থ সহায়তা দিচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বলিউডের প্রায় ৪০ হাজার কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ রুপি করে মোট ছয় কোটি রুপি অনুদান দিচ্ছেন সালমান খান। যেখানে ২৫ হাজার কর্মী কাজ করেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে।

আর বাকি ১৫ হাজার নারীকর্মী কাজ করছেন ফিল্মসিটির নানা স্টুডিওতে। শুধু তাই নয় তাদেরকে এক মাসের রেশনও দিয়ে দিচ্ছেন সালমান খান।

বলিউডের টেকনিশিয়ান থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, স্টান্টম্যান, বুম ম্যান, স্পটবয়সহ সবাইকেই তিনি এই অর্থ সাহায্য করেছেন। যাদের অর্থসাহায্য প্রয়োজন, সেরকম কয়েকজন কলাকুশলীদের নামের তালিকা করে সালমান খানকে পাঠান ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজ-এর সম্পাদক বি এন তিওয়ারি।

এই তালিকা দেখেই সঙ্গে সঙ্গেই তোড়জোড় শুরু করে নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সালমান খান।

এর আগে শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিতভাবে কাজ করে সালমান খানের সংস্থা। যেখানে চিকিৎসক, নার্স, পুরসভার কর্মীসহ প্রায় ৫ হাজার করোনা যোদ্ধার হাতে খাবারের প্যাকেট তুলে দেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব