বাজেট ৮০ কোটি, নায়িকা নিয়েছেন ২০ কোটি: উঠল মাত্র ৩.৮২ কোটি!

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২২, ০৭:৩৩

সংগৃহীত

কলিউডে এন্ট্রি ভালো হলো না বলিউড অভিনেত্রী ঊর্বশী রৌতেলার। দর্শকের সমালোচনার প্রভাব পড়েছে বক্স অফিসে। মুক্তির পাঁচ দিনে খুব একটা সংগ্রহ করতে পারেনি সিনেমাটি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, নেতিবাচক সমালোচনা সত্ত্বেও তামিলনাড়ুর থিয়েটারে চলছে অরুল সারাভানন ও ঊর্বশী রৌতেলা অভিনীত ‘দ্য লিজেন্ড’ সিনেমা। এ সিনেমার বাজেট ৮০ কোটি রুপি। সিনেমায় ৫২ বছর বয়সি অরুলের নায়িকা ঊর্বশী।

পোর্টালটির দাবি, মুক্তির পাঁচ দিনে ‘দ্য লিজেন্ড’ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে মাত্র ৩.৮২ কোটি রুপি।

গুঞ্জন রয়েছে, এ সিনেমার জন্য বলিউড সেনসেশন ঊর্বশী রৌতেলা পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি। এ গুঞ্জন সত্য হলে, যে কোনও দক্ষিণি নায়িকার চেয়ে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন তিনি। এ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে ঊর্বশীর।

লেডি সুপারস্টারখ্যাত নয়নতারা তাঁর আসন্ন সিনেমায় পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি। তাঁকে ছাড়িয়ে গেছেন ঊর্বশী।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন গীতিকা তিওয়ারি, বিজয়কুমার, প্রভু, সুমন, নাসার, লিভিংস্টোন, যোগী বাবু, বামসি কৃষ্ণা, দীপা শঙ্কর, সিঙ্গামপুলি, লাথা, রব শঙ্কর, মনসুর আলি খান প্রমুখ।

জে ডি জেরি পরিচালিত ‘দ্য লিজেন্ড’ মুক্তি পায় ২৮ জুলাই। তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পায় সিনেমাটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর