৩ মাসে ১০ লাখ গ্রাহক হারালো নেটফ্লিক্স

মমিনুল হক রাকিব | ২২ জুলাই ২০২২, ২৩:১১

সংগৃহীত

বিগত কয়েক মাসে হু হু করে কমেছে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা। বছরের শুরুর ত্রৈমাসিকে মাত্র ১০০ দিনে ২ লাখ সাবস্ক্রাইবার হারিয়েছিল নেটফ্লিক্স। এর পরের অর্থাৎ গত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১০ লাখ গ্রাহক হারালো বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থাটি বছরের প্রথম প্রান্তিকে ২ লাখ গ্রাহক হারিয়ে চোখে অন্ধকার দেখার মতো অবস্থা হয়েছিল। তড়িঘড়ি করে বেশ কয়েকটি পদক্ষেপও নিয়েছিল। এর মধ্যে কর্মী ছাঁটাই থেকে শুরু করে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধসহ নানান কর্মকাণ্ড। তাও শেষ রক্ষা হলো না।

ধারণা করা হচ্ছে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ এবং পরে তা অর্থের বিনিময়ে শেয়ারিং এসবের কারণেই গ্রাহক হারিয়েছে তারা। তবে তারা যতটা ধারণা করেছিল, তার চেয়ে কম সংখ্যক গ্রাহক হারিয়েছে বলে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা রিড হোস্টিং বিষয়টিকে ‘অচেনা জিনিস’ বলে উল্লেখ করেছেন। নেটফ্লিক্সের গ্রাহক হারানোর খবর এটিই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকেও প্রতিষ্ঠানটি প্রায় ২ মিলিয়ন গ্রাহক হারায়। এদিকে গত মঙ্গলবারে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত তিন মাসে ইউরোপের পর আমেরিকা ও কানাডা থেকে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি গ্রাহক হারায়। যা ছিল নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়।

এদিকে অ্যাম্পিয়ার অ্যানালাইসিসের নির্বাহী পরিচালক গাইন বিসন বলেন, স্ট্রিমিং বাজারে নেটফ্লিক্সের আধিপত্য কিছুটা শিথিল হচ্ছে। তিনি আরও বলেন, আপনি যখন মার্কেটে চূড়ায় থাকবেন, তখন আপনাকে অন্যদের সঙ্গে তুমুল প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। নেটফ্লিক্স যা গত কয়েক বছরে হাড়ে হাড়ে টের পাচ্ছে।

প্রতিবছর নেটফ্লিক্স ব্যবহারকারী বাড়ছিল। মহামারির মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবসায় রীতিমতো চোখ কপালে তোলার মতো উন্নতি করে। তবে মহামারি পরবর্তী বাজারে নিজেকে ঠিক মতো মেলে ধরতে পারছে না। তাই নিয়মিত গ্রাহক হারাচ্ছে। একই সময়ে অ্যাপল টিভি, এইচবিও ম্যাক্স, অ্যামাজন প্রাইম ও ডিজনি বেশ ভালো করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব