পূর্ণিমার বিয়ে, ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন প্রাক্তন স্বামী

সময় ট্রিবিউন | ২২ জুলাই ২০২২, ২০:৩৬

সংগৃহীত

চিত্রনায়িকা পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমা-ফাহাদের সেই সংসার টিকেনি। বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

বিচ্ছেদ ভুলে ফের বিয়ে করেছেন পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন রবিন। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন।

গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা-রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও, এতদিন সেটি গোপন ছিলো। বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করে পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্রেই রবিনের সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকেই বন্ধুত্ব, এরপর মন দেওয়া-নেওয়া।’

বিয়ের পর পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। তাদের কেউ কেউ কোভিড পজিটিভ ছিলেন। যে কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে। চলতি বছরের শেষ দিকে পূর্ণিমা-রবিনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এদিকে পূর্ণিমার বিয়ের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্বামী আহমেদ জামাল ফাহাদ। ফেসবুকে একটি পোস্টে পূর্ণিমার নাম উল্লেখ না করে ফাহাদ লিখেছেন, ‘দয়া করে আমাকে টেক্সট করা বা কল করা বন্ধ করুন। সবকিছু ঠিক আছে। মানুষের জীবনে অনেক কিছু ঘটে। আমার সঙ্গে কিছু শেয়ার করার দরকার নেই। আমি জানি...তার জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব