অন্যদের সিনেমার চেয়ে দিন-দ্যা ডে সিনেমায় দর্শক বেশি

মমিনুল হক রাকিব | ১৫ জুলাই ২০২২, ২২:৪৭

সংগৃহীত

ঢাকাই সিনেমা দর্শক স্বল্পতায় ভুগছে দীর্ঘদিন ধরেই। সেই দৈন্যদশা কাটিয়ে নতুন করে আশার আলো দেখছে বাংলা সিনেমা এবং সিনেমাপ্রেমী মানুষ। এবার ঈদে ৩ টি বিগ বাজেট সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৭ টি হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিল প্রযোজিত ‘দিন-দ্য ডে’। 

ঈদ উপলক্ষে ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তিন সিনেমা; অনন্ত-বর্ষার ‘দিন-দ্য ডে’, শরিফুল রাজ এর ‘পরাণ’ ও জিয়াউল রোশান এর ‘সাইকো’। এই তিন সিনেমার মধ্যে বাজেট এবং এগিয়ে রয়েছে অনন্ত জলিল এর ‘দিন-দ্য ডে’। 

শুধু হল সংখ্যা নয়, এবার দর্শক সংখ্যা দিয়েও বাজিমাত করলো বিগ বাজেট সিনেমা ‘দিন-দ্য ডে’। মুক্তির প্রথম দিন থেকেই বেশ দাপটের সাথে সিনেমা হলগুলো দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। রাজধানী এবং ঢাকার বাইরের সিনেমা হলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। দর্শকদের মধ্যে অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছেন বলে জানা গেছে। দর্শকদের চাহিদার কথা ভেবে আজ (শুক্রবার) থেকে শো সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে বেশ কয়েকটি সিনেমা হল। 

সমসাময়িক অন্য দুইটি সিনেমার তুলনায় অনন্ত জলিল এর ‘দিন-দ্য ডে’ এর দর্শক চাহিদা বেশি বলে জানিয়েছেন হল মালিকপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শকরা তাদের অনুভূতি প্রকাশ করছেন এই বিগ বাজেট সিনেমার ব্যাপারে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল্লাহ আল নোমান নামে এক ব্যক্তি লিখেছেন, ‘অনেকদিন পর পরিবার নিয়ে বাংলা সিনেমা দেখলাম। ‘দিন-দ্য ডে’ দেখার পর সত্যিই মনে হয়েছে বাংলা সিনেমার সোনালি দিন আবার ফিরে আসছে। এমন ভালো সিনেমা নিয়মিত আসলে দর্শক আবারো হলমুখী হবে। সিনেমাটি দারুণ উপভোগ করেছি আমরা’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর