আবার বিপাকে অভিনেত্রী রিয়া চক্রবর্তী

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ২২:৪৭

সংগৃহীত

রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে রিয়া-সহ আরও ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে রিয়ার ভাই শৌভিকেরও।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শুরু হওয়া মাদক সংক্রান্ত মামলার চার্জশিটে বুধবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম উল্লেখ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সুশান্তের সঙ্গে যোগ থাকা একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করে এনসিবি। রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে। রিয়া-সহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। এই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীরও নাম রয়েছে। এনসিবি সূত্রে জানা গিয়েছে, সুশান্তকে অনেক বার গাঁজা সরবরাহ করেন বলে রিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীকে ১০ বছরের বেশি জেল হতে পারে।

এর আগে রিয়াকে ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের প্রায় এক মাস পরে তাঁকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় তাঁর অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এর পরই প্রয়াত অভিনেতার সঙ্গে মাদক যোগের তদন্তে নামে এনসিবি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব