'বয়সে ছোটদের সাথে প্রেম করা দোষের কিছু না'

নিজস্ব প্রতিবেদক | ৮ জুলাই ২০২২, ০৬:৫৮

সংগৃহীত

বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুর প্রেম করেন বেশ চুটিয়ে ও খোলামেলাভাবেই। তাদের দুজনের বয়সের পার্থক্য পাক্কা ১২ বছরের।

তাদের বয়সের পার্থক্য ১২ বছর হওয়ায় প্রায়ই সমালোচনা সহ্য করতে হয় এই জুটিকে। তাদের সম্পর্ক অনেকেই সহজে মেনে নিতে চাননা। যদিও তারা সেসব সমালোচনা, কটাক্ষ গায়ে মাখেন না।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন মালাইকা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, "বয়সে ছোট কারো সঙ্গে প্রেম করা দোষের কিছু নয়"।

তিনি বলেন, "নারীদের সম্পর্কের ক্ষেত্রে একটি বিদ্বেষ রয়েছে। একজন নারীর পক্ষে একজন কম বয়সী পুরুষের সম্পর্ককে প্রায়ই অপবিত্র বলে মনে করা হয়। তবে এটা সঠিক না।"

বিচ্ছেদের প্রসঙ্গ টেনে মালাইকা আরও বলেন, "বিবাহবিচ্ছেদের পরে স্বাভাবিক জীবন ধরে রাখা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স্ক পুরুষরা অল্পবয়সী নারীদের ডেট করছেন। কিন্তু এর উল্টোটা হলেই ওই সম্পর্ক নিয়ে সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়।"

এর আগে মালাইকা আরোরা বিয়ে করেছিলেন অভিনেতা ও পরিচালক আরবাজ খানকে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ ১৮ বছর সংসার করার পর ২০১৬ সালে আলাদা হয়ে যান তারা। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব