শব্দ লেখায় পরিণত হয়ে ভাষার অনুবাদ হবে গুগলের চশমায়

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২২, ২২:১৩

গুগল চশমায় ভেসে উঠবে অনুবাদ। ছবি: সংগৃহীত

টেক জায়ান্ট গুগল চশমা বাজারে আনতে যাচ্ছে নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) যাতে ভেসে উঠবে যেকোনো ভাষার অনুবাদ।

চশমায় থাকা মাইক্রোফোন কাছাকাছি শব্দ শুনতে পারে। পরবর্তী ধাপে শব্দগুলোকে টেক্সটে রূপান্তর করা হয়। এরপর টেক্সট অনুবাদ হয়ে চশমার লেন্সে ভেসে ওঠে। গুগলের স্মার্ট এ চশমা টেক্সট অনুবাদ করে পরিধানকারীর পছন্দ অনুযায়ী ভাষায় প্রদর্শন করে।

গত মাসে প্রতিষ্ঠানটির বার্ষিক ইনপুট/আউটপুট (আই/ও) ডেভেলপার কনফারেন্সে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই চশমাটির বিষয়ে ধারণা দেন।

চশমায় থাকা মাইক্রোফোন কাছাকাছি শব্দ শুনতে পারে। পরবর্তী ধাপে শব্দগুলোকে টেক্সটে রূপান্তর করা হয়। এরপর টেক্সট অনুবাদ হয়ে চশমার লেন্সে ভেসে ওঠে।

মোবাইলে গুগল ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করেও অনেক ভাষা অনুবাদ করার সুযোগ রয়েছে, তবে চশমার মাধ্যমে সেটি করা যাবে আরও সহজে। এআর চশমার বিষয়ে খুঁটিনাটি সব জানায়নি গুগল। প্রতিষ্ঠানটির প্রকাশিত টিজারে মূলত চশমার অনুবাদ সক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানিগুলো অনেক বছর ধরে এআর প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। যদিও এ প্রযুক্তির বাস্তবিক সুবিধা তুলে ধরেছে অল্প কিছু প্রতিষ্ঠান। সুবিধার বিষয়ে স্বচ্ছ ধারণা ছাড়া অনেকেই এআর চশমা পরতে চান না। এ ক্ষেত্রে অনুবাদ হতে পারে চশমা পরার যৌক্তিক কারণগুলোর একটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা