আসছে অ্যাভাটার সিনেমার নতুন পর্ব

বিনোদন ডেস্ক | ২৯ এপ্রিল ২০২২, ১৩:৪৩

ছবিঃ সংগৃহীত

বিশ্ব সিনেমায় ২০০৯ সালে এক ইতিহাস রচিত হয়েছিল। ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘অ্যাভাটার’ মুক্তি পায় সে বছর। বিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত এ সিনেমাটি নতুন এক দিগন্তের সূচনা করেছিল। দর্শকদের চমকপ্রদ অভিজ্ঞতা দিয়ে ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল ছবিটি। ফলে ওই সময়ে সিনেমাটি হয়ে ওঠে পৃথিবীর সর্বকালের সেরা আয়কারী সিনেমা।

দীর্ঘ ১৩ বছর পর এবার আসছে ‘অ্যাভাটার’ সিনেমার নতুন পর্ব। অনেকদিন ধরেই সিনেমাটির কথা শোনা যাচ্ছিল। অবশেষে ঘোষণা করা হয়েছে এর নাম ও মুক্তির তারিখ।

কল্পবিজ্ঞানভিত্তিক এই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এটি মুক্তি পাবে আগামী ১৪ ডিসেম্বর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লাস ভেগাসের সিনেমাকন কনভেশন হলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম, লোগো ও মুক্তির তারিখ উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন নির্মাতা জেমস ক্যামেরন ও প্রযোজক জন ল্যান্ডউ। এতে সিনেমার কয়েকটি দৃশ্যও দেখানো হয়েছে।

জেমস ক্যামেরন বলেছন, ‘আমি চেয়েছিলাম প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হোক। প্রতিটি শট সবচেয়ে বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজোলিউশন এবং থ্রি-ডি উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’

‘অ্যাভাটার’-এর মতো এই সিনেমাতেও জ্যাক সুলি ও নাভি নেইতিরির ভূমিকায় থাকছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। এবারের পর্বে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট। যিনি জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এর নায়িকা। এছাড়াও থাকছেন স্টিফেন ল্যাং, সিগার্নি ওয়েভার ও ভিন ডিজেলের মতো তারকারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা