মান্না দে’র জন্মদিন আজ

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ১৯:৪৭

মান্না দে-ফাইল ছবি

কিংবদন্তি শিল্পী মান্না দে’র জন্মদিন আজ। তিনি ১৯১৯ সালের ১ মে কলকাতায় জন্মগ্রহণ করেন। ছয় দশকের সংগীত ক্যারিয়ারে তিনি বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটিসহ অসংখ্য ভাষায় সাড়ে তিন হাজারে বেশি গান গেয়েছেন।

ছোট থেকেই সঙ্গীতের জগতে বেড়ে উঠা মান্না দের। মা মহামায়া এবং বাবা পূর্ণা চন্দ্র দে তো ছিলেন, তবে মান্না দে’র সঙ্গীতের আসল অনুপ্রেণা তার কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণ চন্দ্র দে।

১৯৪২ সালে মাত্র ২৩ বছর বয়সে কাকার হাত ধরে বোম্বাই (বর্তমানে মুম্বাই) আসেন মান্না দে। সেই বছরই কাকার সঙ্গীত পরিচালনায় তামান্না সিনেমাতে একটি ডুয়েট গান করেন তিনি। সেটাই ছিল তার বলিউড ডেব্যিউ। এরপর আট দশক দীর্ঘ কেরিয়ারের ৪ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি।

সোলো গায়ক হিসাবে তার প্রথম ব্রেক আসে রাম রাজ্য সিনেমাতে। ‘গায়ি তু তো গায়ি সীতা সতী’ গানটি রেকর্ড করেন মান্না দে। ১৯৪৩ সালে মুক্তি পায় এই সিনেমা। জানা যায় স্বয়ং গান্ধীজি এই সিনেমাটি দেখেছিলেন।

মান্না দে জনপ্রিয় হয়ে ওঠেন ১৯৫৩ সালে দো বিঘা জমি মুক্তির পর। সলিল চৌধুরীর কম্পোজিশনে এই সিনেমাতে গান গেয়েছিলেন তিনি।

১৯৬৯ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা গায়কের স্বীকৃতি পান মান্না দে। মেরে হুজুর সিনেমার জন্য আসে এই সম্মান।

১৯৯২ সালে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে অলবিদা জানান মান্না দে, তবে বাংলা সিনেমা এবং একক সঙ্গীতের কাজ জারি রেখেছিলেন এই শিল্পী।

ভারতীয় সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য বহু সম্মান পেয়েছেন মান্না দে। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়েছে তাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর