সাপটা ধরতে গিয়ে ৩ বার কামড় খেলাম: সালমান

সময় ট্রিবিউন | ২৭ ডিসেম্বর ২০২১, ২৩:০৯

ছবিঃ সংগৃহীত

শনিবার মধ্য রাতে সাপে কামড়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। সেই অঘটনের পর এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন ‘ভাইজান’। জানালেন বিস্তারিত।

সালমান খান বলেন, ‘আমাদের পানভেলের খামারবাড়িতে সাপটি ঢুকে পড়ে। আমি লাঠি দিয়ে সেই সাপটিকে তুলি। বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। কিন্তু ধীরে ধীরে সাপটি আমার হাতে উঠে আসে। আমি হাত দিয়ে সাপটিকে ধরি। তারপরে তিন বার আমার হাতে কামড় বসায়।’

‘সল্লু ভাই’য়ের ভাষায়, ‘সেই সাপটিকে দেখে বিষাক্ত বলে মনে হয়েছে তার। আরও জানান, এ ঘটনায় ছয় থেকে সাত ঘণ্টা হাসপাতালে থাকতে হয়েছে তাকে। এখন যদিও ঠিক আছেন।

সালমনের মতে সাপটি বিষাক্ত হলেও তার বাবা সেলিম খান এবং ঘনিষ্ঠ বন্ধু সূত্রে জানা গেছে, সাপটির বিষ নেই। তাই কোন তথ্য সত্যি, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। তা ছাড়া ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, শনিবার রাতে তারা বাগানে বসে আড্ডা মারার সময় সলমন হাতে ব্যথা অনুভব করেন। তার পরেই একটি সাপ চোখে পড়ে সকলের। সঙ্গে সঙ্গে সাহায্য চেয়ে চিৎকার করে ওঠেন বন্ধুরা। দেরি না করে বলি তারকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বয়ানের সঙ্গেও মিলল না সলমনের বয়ান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব