নিয়োগ জারির পরপরই নতুন উপাচার্যের কাছে হাজির জবি শিক্ষকরা

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ০৬:৫৪

 উপাচার্যের সাথে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা বিনিময়

দুই মাসের বেশি সময় অপেক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের কতিপয় কিছু শিক্ষক উপস্থিত হন নতুন ভিসির কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে।

এতে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর কিছু শিক্ষক রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন।স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য শিক্ষা ও রাজনীতি এই দুই জিনিসকে তারা এক করে ফেলেছেন।

এছাড়া দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দুটি গ্রুপ রয়েছে। নীল দলের দুটি গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন বেশ কিছু শিক্ষক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.মিজানুর রহমানের আমলে তাঁকে কেন্দ্র করে তৈরি হয় বড় ধরনের একটি বলয়। যারা সবসময় আধিপত্য বিস্তার করে রেখেছিল ক্যাম্পাসে।

এদিকে নিয়োগের সাথে সাথেই শিক্ষকরা যখন নতুন ভিসির আগের কর্মস্থলে গিয়ে উপস্থিত হয়,তখন এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মতামত হিসেবে জানায়, নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ে কোনো বলয় তৈরি না করে শিক্ষা ও গবেষণা বান্ধব পরিবেশ গড়ে তুলবে সেই প্রত্যাশা।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জানানো হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হককে নিয়োগ দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর