২৫৫০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৮

ইয়াবা বিক্রির সময় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল শহীদুল ইসলাম-ছবি সংগৃহীত

নোয়াখালী পৌরসভার জামতলা এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম (২৪) নামের এক পুলিশ কনস্টেবলকে ২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কক্সবাজার তার কর্মস্থল হওয়ায় সেখান থেকে ইয়াবা এনে নোয়াখালীতে বিক্রি করতো সে।

গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে।

সে কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জামতলা এলাকায় অভিযান চালায় নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ইয়াবা বিক্রিকালে হাতেনাতে কনস্টেবল শহীদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে আরও ইয়াবা আছে বলে স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিনোদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে নারায়ণপুর গ্রামের একটি কবরস্থান থেকে আরও ২১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব