মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৪

ছবিঃ সংগৃহীত

ঢাকার রূপনগর এলাকা থেকে ১জন ভিকটিম উদ্ধারসহ মানবপাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।গ্রেফতাররা হলেন- মোছা. রাশেদা বেগম (৫৩) ও মোছা. মাহমুদা আক্তার মিম (২৪)।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত বুধবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ ঢাকা মহানগরীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে একজন ভিকটিম উদ্ধারসহ দুইজন মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রূপনগর থানায় নিয়মিত মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন প্রতারণামূলক ফাঁদে ফেলে এবং প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে নারী ও তরুণীদের পাচার করতেন। তারা পার্শ্ববর্তী দেশে বিভিন্ন মার্কেট, সুপারশপ, বিউটি পার্লারে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে নারী পাচার করতেন। তাদের মূল টার্গেট ছিল দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত তরুণী। দেশে ১০-১৫ জন এই চক্রের সঙ্গে জড়িত। 

জিজ্ঞাসাবাদে র‍্যাব-৪ আরও জানতে পারে, চক্রটি প্রথমে দেশের বিভিন্ন দরিদ্র ও অসহায় তরুণী মেয়েদের টার্গেট করে রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত তরুণী ও মেয়েদের সঙ্গে পরিচিত হয়ে সুসম্পর্ক গড়ে তোলে।

পরবর্তীতে তরুণীদেরকে দেশের বাইরে সহজে অর্থ উপার্জনের জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত। ভুক্তভোগী তরুণীদের নগদ অর্থের বিনিময়ে বিভিন্ন লোকজনের সঙ্গে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত করানো হতো। বাধ্যতামূলকভাবে অনৈতিক কাজে নিয়োজিত করার উদ্দেশ্যেই ভিকটিমদের পাচার করা হতো। চক্রটি রাজধানী ঢাকার এবং বিভিন্ন জেলার বেশকয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব