স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ: আটক ৩

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৯

হবিগঞ্জে হাওরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে আটক দুজন-ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে স্বামীর সঙ্গে নৌকায় করে ঘুরতে গিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ওই নারীর স্বামী ও তাঁর এক বন্ধুকে বেঁধে রেখে ধর্ষণের ভিডিও ধারণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে বৃহস্পতিবার আটজনকে আসামি আদালতে মামলা দায়ের করেছেন। গত ২৫ আগস্টের এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ।

বাদী তাঁর মামলায় উল্লেখ করেন, তিনি এক মাস আগে নিজ গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। গত ২৫ আগস্ট সকালে স্ত্রী ও এক বন্ধুকে নিয়ে উপজেলার টিক্কা হাওরে নৌকা ভ্রমণে বের হন। তাঁদের নৌকাটি হাওরে পৌঁছার পর পূর্বপরিচিত আট দুর্বৃত্ত নৌকাটি ঘিরে ফেলে। পরে নৌকাটি নির্জন স্থানে নিয়ে যায়। তারা হাওরের একটি স্লুইসগেটের পাশে নৌকাটি নিয়ে গৃহবধূর স্বামী ও তাঁর বন্ধুকে রশি দিয়ে বেঁধে ফেলে।

এরপর দুর্বৃত্তরা নববধূকে গণধর্ষণ করে। ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করা হয়। পরে হুমকি দিয়ে বলা হয়, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কাউকে জানানো হলে এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। হুমকি ও লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখেন বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।

এদিকে র‌্যাব সদস্যরা উপজেলার মোড়াকরি গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিঠু মিয়া (২১) ও সোলাইমান রনি (২২) নামের দুজনকে আটক করেন। পাশাপাশি লাখাই থানার পুলিশ একই দিন মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি শুভ মিয়াকে (১৯) আটক করে। তাঁদের সবার বাড়ি লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে।

লাখাই থানার ওসি সাহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে র‌্যাব ও একজনকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা