ইভ্যালিসহ ৬টি ই-কমার্স কোম্পানিকে তলব

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ০১:৪৩

ফাইল ছবি

নানা অনিয়মের অভিযোগে ইভ্যালিসহ ৬টি ই-কমার্স কোম্পানিকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১০ দিনের মধ্যে তাদের বিজনেস মডেল জমা দিতে হবে। তাদের বক্তব্যে সন্তুষ্ট না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে।

রোববার (১৮ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এসব তথ্য জানিয়েছেন।

আগামীতে আরও ১০ টি ই-কমার্স প্রতিষ্ঠানকে তাদের কাগজপত্র জমা দিতে বলা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আলোচিত কোম্পানি ইভ্যালি কম পুঁজিতে বেশি দামের পণ্যের প্রতিশ্রুতি দিয়ে আলোচিত। পণ্য দেওয়ার লোভ দেখিয়ে এর মধ্যেই গ্রাহকদের কাছ থেকে অগ্রিম প্রায় ৩০০ কোটি টাকা নিয়েছে এই ই-কমার্স কোম্পানি।

কিন্তু গেল মাসে বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল ইভ্যালির লেনদেনে মোটা অঙ্কের অনিয়মের বিষয়ে রিপোর্ট দেওয়ার পর তৎপর হয়ে ওঠে বাণিজ্য মন্ত্রণালয়। ই-কমার্স কোম্পানিগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এদিন বিকেলে মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের সব ই কমার্স কোম্পানিকে শৃঙ্খলার মধ্যে আনার।

প্রশ্ন উঠেছে এ ক্ষেত্রে ভোক্তাদের আটকে যাওয়া টাকা তুলে নেওয়া হবে কিভাবে? এক্ষেত্রে বাণিজ্য সচিব গ্রাহকদের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির পরামর্শ আপসের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব