রাজশাহীতে বিদেশী পিস্তলসহ আটক ১

বিজয় ঘোষ, রাজশাহী ব্যুরো | ২১ মে ২০২৩, ২২:১৬

ছবিঃ সংগৃহীত

রাজশাহীর বাঘা থানার মহদীপুর এলাকা থেকে মোঃ আব্দুল করিম নামের এক ব্যাক্তিকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে মহদীপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত আব্দুল করিম রাজশাহী জেলার চারঘাট থানার মাড়িয়া শাহপাড়া গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর মোল­াপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানার মহদীপুর গ্রামস্থ মহদীপুর প্রাইমারী স্কুল হতে মোছার ঈদগাহ বাজারগামী পাঁকা রাস্তার উপর ১জন ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে এবং তার কোমর থেকে ১টি পলিথিনে মোড়ানো পোটলা কলার গাছের গোড়ায় ফেলে দেয়।

পরবর্তীতে র‍্যাবের টিম উক্ত পোটলায় থাকা বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর