বড় ভাইকে গলা কেটে হত্যার মামলায় ছোট ভাই গ্রেপ্তার

সময় ট্রিবিউন ডেস্ক | ১৩ এপ্রিল ২০২৩, ২৩:৫০

সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনার মামলায় ছোট ভাই মো. রোমান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোরে ঢাকার শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোমান উপজেলার জয়মন্টপ (ফকির পাড়া) গ্রামের শাহজাহান ফকিরের ছেলে।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।

তিনি বলেন, শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান, রোমান ও জামান। তাদের মধ্যে বড় ছেলে আবু রায়হান পড়াশুনার পাশাপাশি একটি এনজিওতে চাকরি করতেন। মেজো ছেলে রোমান লেবাননে থাকতেন। প্রবাসে থাকাকালে রোমান বাড়িতে প্রায় ১৩ লাখ টাকা পাঠান। দেশে ফিরে তিনি বড় ভাইয়ের কাছ থেকে ওই টাকা দাবি করেন। ফেরত না দেওয়ায় বড় ভাই আবু রায়হানকে খুন করার হুমকি দিতেন রোমান।

গত ৯ এপ্রিল (রোববার) প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে ঘুমিয়ে থাকা রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যান। গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় ছোট ভাই জামানের। পরে তিনি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রায়হানের বাবা শাহজাহান ফকির বাদী হয়ে রোমান ও তার স্ত্রীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, রোমানকে আজ ভোরে ঢাকার শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান তার ভাইকে হত্যার কথা স্বীকার করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব