মেঘনায় জাহাজ থেকে ডিজেল পাচারকালে ৫ চোরাকারবারী আটক

ভোলা প্রতিনিধি | ১৮ আগষ্ট ২০২২, ০৫:১৮

সংগৃহীত

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে একটি জ্বালানি তেলবাহী কার্গো জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল পাচারকালে পাঁচ চোরাকারবারীকে আটক করেছে।

এসময় চোরকারবারীদের পাচারকাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দকরা হয়। আটক ব্যক্তিরা হলেন, হাজীপুর ইউনিয়নের আবু সাইদের ছেলে রুবেল (৩৫), চরপাতা ইউনিয়নের বক্কর-এর ছেলে ইসমাইল (৪০), চরখলিফা ইউনিয়নের মোতালেব আলীর ছেলে নুরউদ্দিন (৩৭) পৌরসভার ২ নংওয়ার্ডের মৃত বজলুর রহমানের ছেলে গজনবী (৬০) ও চরখলিফা ইউনিয়নের শহীদ ব্যাপারীর ছেলে সিরাজ (৩৬)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কে এম শাফিউল কিঞ্জন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার সন্ধায় দৌলতখানের মেঘনা নদীতে কোস্টগার্ড সদস্যদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এসময় পাঁচ চোরাকারবারী এম ভি হাজী রূপসাহেরা-২ নামের একটি কার্গো জাহাজ থেকে চলন্ত অবস্থায় জ্বালানি তেল অবৈধভাবে পাইপ দিয়ে ড্রাম ভরছিল। এ সময় ৩০০ লিটার জ্বালানি তেলও চোরকারবারীদের পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে এম ভি হাজী রূপসাহেরা-২ এর মাস্টার বাবুল সিকদারের মুচলেকা নিয়ে তেলবাহী কার্গো জাহাজটি ছেড়ে দেয়া হয়।

ঘটনাস্থল ভোলা সদরের কাছাকাছি হওয়ায় আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল ভোলা সদর থানায় হেফাজতে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব