কালকিনিতে সাড়ে আট লাখ টাকার ক্রিস্টাল মেথ আইসসহ তরুণ গ্রেফতার

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২২, ০১:২৩

জব্দ হওয়া ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল- ছবি: সংগৃহীত

শফিক স্বপন, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনিতে সাড়ে আট লাখ টাকার ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইসসহ এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

শুক্রবার পৌর এলাকার লক্ষীপুর পখিরা গ্রামে অভিযান চালিয়ে মোঃ সাইদ সরদার-(১৯) নামে ওই তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদ সদর উপজেলার টুমচর গ্রামের আজিম সরদারের ছেলে এবং সে স্থানীয় একটি ক্যাবল ব্যবসায়ীর শ্রমিক।

শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৮। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিস্টাল মেথ আইসের একটি চালান রাজধানী ঢাকা থেকে মাদারীপুরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টাক দিকে কালকিনি পৌর এলাকার পখিরা গ্রামে হোসেন ব্যাপারী ঘাট জামে মসজিদ সংলগ্ন সড়কে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় সাইদ সরদারকে আইস বিক্রির অভিযোগে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ সময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১ সিম কার্ডও জব্দ করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া মাদক ক্রিস্টাল মেথ আইসের মূল্য অনুমানিক সাড়ে ৮ লাখ টাকা। এই ভয়ানক মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা সাইদ স্বীকার করেছেন। তিনি ঢাকা থেকে মাদক এনে কালাকিনিসহ আশেপাশের জেলার বিভিন্ন এলাকায় সরবারহ করত। তবে সাইদ যার থেকে আইস কিনে আনতো তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছে। অভিযুক্ত আসামি ও উদ্ধার হওয়া আলামত কালকিনি থাকায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামী সাইদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব