ডা. মুরাদের স্ত্রীর জিডি: খোঁজ রাখছে পুলিশ

সময় ট্রিবিউন | ৮ জানুয়ারী ২০২২, ০৮:০০

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-ফাইল ছবি

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্ত্রী ডা. জাহানারা এহসানের সাধারণ ডায়েরি (জিডি) বিষয়ে সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় একটি জিডি করেন ডা. জাহানারা। এতে তিনি স্বামী মুরাদ হাসানের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।

মুরাদের স্ত্রীর এমন অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্তের পর তদন্তভার দেওয়া হয়েছে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসানকে।

তদন্তের বিষয়ে জানতে চাইলে এসআই রাজিব হাসান জাগো নিউজকে বলেন, জিডি হয়েছে। তদন্ত শুরু করার জন্য আদালতের অনুমতির প্রয়োজন হয়। আজ শুক্রবার হওয়ায় আগামীকাল আদালতের অনুমতির জন্য আবেদন করবো। অনুমতি পাওয়ার পর তদন্ত শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

জিডিতে ডা. জাহানারা অভিযোগ করেছেন, গতকাল বৃহস্পতিবার আনুমানিক বিকেল পৌনে ৩টার দিকে বরাবরের মতোই তিনি (ডা. মুরাদ) আমাকে ও আমার সন্তানদের গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে আমি ৯৯৯ নম্বরে কল করি। ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা থেকে বের হয়ে যান। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী যে কোনো সময় আমার ও আমার সন্তানদের ক্ষতি করতে পারেন।

এদিকে অভিযোগ তদন্তে বিবাদী ডা. মুরাদ হাসানকেও তলব করা হতে পারে বলে জানান ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী।

তিনি বলেন, আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত কর্মকর্তা যদি মনে করে মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে তাকে তলব করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ