ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আহত ৫

নেত্রকোনা প্রতিনিধি | ২৪ নভেম্বর ২০২১, ০৫:৪৮

ছবিঃ সংগৃহীত

এসএসসি পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার সময় এক মেয়ে পরীক্ষার্থীর ওড়না ধরে টান দেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় বখাটেরা ওই পরীক্ষার্থীর পাঁচ সহপাঠীকে পিটিয়ে আহত করেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া বানেটেক কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলো এসএসসি পরীক্ষার্থী সোপান, নাঈম, রিয়াদ, মোস্তফা ও রানা। তাদের মধ্যে গুরুতর অবস্থায় মোস্তফা ও রানাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ নিয়ে আশুজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ঘটনাটি মীমাংসার জন্য সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় আগামী বৃহস্পতিবার সালিস বৈঠক বসবে। এতে দৃষ্টান্তমূলক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সালিসে ঘটনাটি সমাধান করতে না পারলে আমরাই আইনের দ্বারস্থ হব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা