মাদ্রাসার ২য় শ্রেণীর শিশুকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ২২ নভেম্বর ২০২১, ০৫:৪৮

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাদ্রাসা ছাত্রী ১৩ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার দুইদিন পেরুলেও ধর্ষক অভিযুক্ত সেলিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

রবিবার (২১ নভেম্বর) দুপুরে ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিশুটির শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীরা।

স্বজনরা জানান, দিনে দুপুরে এমন ঘটনা ঘটবে তারা ভাবতে পারছেন না। আগে থেকেই ওতঁপেতে থাকা সেলিম শিশুটির মুখচেপে ধরে ধর্ষণ করে। কান্নার শব্দশুনে ওড়না দিয়ে মুখবাঁধা বিবস্ত্র শিশুটিকে উদ্ধার করে স্বজনরা।

অভিযুক্ত সেলিম পাশের বাড়ির মৃত আবু মিয়ার ছেলে। সেলিম দুই সন্তানের জনক। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরের দরজায় তালা ঝুলছে। ঘটনার পর থেকেই পরিবারসহ পলিয়েছে সেলিম। দ্রুত সেলিমকে গ্রেপ্তার সহ সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। 

ঘটনার দিন রাতেই শিশুটির মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেছেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রফিক জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সেলিম পলাতক রয়েছে। ভিক্টিমের ম্যাডিকেলে টেষ্ট শেষ করাসহ ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা