বাসের ধাক্কায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২১, ০৭:৩৬

গ্রেপ্তার-প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় হানিফ পরিবহনের পলাতক বাসচালক সোলায়মান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে বগুড়ার মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার সোলায়মান আলী মানিকগঞ্জ জেলার ইসলামপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক সোলায়মান আইন ভেঙে নির্ধারিত গতি অতিক্রম করে দ্রুত গতিতে ওভারট্রেকিং করার সময় দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সকাল ৭টার দিকে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি নৈশ কোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

এ সময় আহত হন সিদ্দিক মিয়া,  মাজেদুল ইসলাম ও খোকন চন্দ্র নামে তিন পথচারী ও বাসযাত্রী। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা