নওগাঁয় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০

নওগাঁ প্রতিনিধি | ১৮ নভেম্বর ২০২১, ১০:৩১

ছবিঃ সংগৃহীত

নওগাঁয় পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় একটি পিকআপসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করেছেন শ্রমিকরা।

পুলিশ ও শ্রমিকরা জানান, সকালে শাহিন পরিবহনের একটি বাস বালুডাঙা বাসস্ট্যান্ড থেকে ধামইরহাটের দিকে ছেড়ে যায়। বাসটি শহরের বিসিক শিল্প নগরীর সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখেন। পরে সকাল ১০টার দিকে রাজশাহীগামী মেঘ বালিকা বাস বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছালে স্থানীয়রা ওই বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এদিকে বিকেলে বাসচালক সোলেমানকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসার সময় শ্রমিকরা বাধা দেয়। পুলিশ তাদের ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়েন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় সুলেমান নামের এক বাসচালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা