কক্সবাজারে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে মামলা

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২১, ০৯:১৬

ছবিঃ সংগৃহীত

গত ১১ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচন চলাকালীন সময়ে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ঐ কেন্দ্রের নৌকার প্রধান এজেন্ট শফিউল আলমকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে আজ। বৃহস্পতিবার দুপুরে ৫নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে তার নেতৃত্বেই ব্যালট বক্স ছিনতাই হয়।

আজ শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. নুরুল ইসলাম বাদি হয়ে ওই মামলা দায়ের করেন। ব্যালট বক্স ছিনতাই মামলার প্রধান আসামী শফিউল আলম হলদিয়াপালং ইউনিয়নের তথ্য সেবা কর্মকর্তা। তিনি ৫নং ওয়ার্ড কেন্দ্রের নৌকা মার্কার প্রার্থী শাহ আলমের প্রধান এজেন্ট ছিলেন।

এজাহার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায়, নির্বাচন বানচাল করতেই শফির নেতৃত্বে নলবনিয়ায় পূর্বপরিকল্পিতভাবে ব্যালট বক্স ছিনতাই করা হয়।

উখিয়া থানার ওসি সানজুর মোরশেদ জানিয়েছেন, ১১ নভেম্বর হলদিয়া পালং ইউনিয়নের নির্বাচনের দিন ৫নং ওয়ার্ডের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় শফিউল আলমকে প্রধান আসামী করে ২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের