বেগমগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ২৩:২৯

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে গেছে হত্যাকারীরা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুলুয়া চাঁদপুর গ্রামের বারিরহাট বাজার থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবু সায়েদ রিপন (৫০) ওই এলাকার ভূঁইয়া বাড়ির রফিক উল্যার ছেলে। তিনি মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সায়েদ রিপন বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় ‘লাল-সুবজ’ বাস কাউন্টারের মালিক। প্রতিদিন কাজ শেষে গভীর রাতে কাউন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরতেন তিনি। ধারণা কারা হচ্ছে, বুধবার দিবাগত গভীর রাতে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে বারিরহাট বাজার মসজিদের ইমাম ও মুসল্লিরা সড়কের ওপর রিপনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা মাইকে ঘোষণা করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। নিহতের পায়ের ওপর মোটরসাইকেলটি পড়েছিল। এছাড়াও তারা মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে সবসময় ৩টি মোবাইল ফোন থাকলেও মরদেহের আশপাশে কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি, পকেটে কোনো টাকাও ছিল না।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের