আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

সময় ট্রিবিউন | ২০ অক্টোবর ২০২১, ২১:৩০

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই চালকল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- দিনাজপুর সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে হায়দার আলী (৩০)। নিহত অপরজনের বয়স আনুমানিক ২৮ বছর হবে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, সোনারামপুর এলাকার খান রাইস মিলে কাজের জন্য ওই পাঁচজন বাসে করে বুধবার সকালে আশুগঞ্জ আসেন। সোনারামপুর এলাকার রাজমনি হোটেলের সামনে এসে তারা বাস থেকে নামেন। পরে হেঁটে তারা রাইস মিলে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, কোন গাড়ি চাপা দিয়েছে- সেটি নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের