পীরগঞ্জে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়া সেই কিশোর পরিতোষ গ্রেফতার

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ০৫:২৯

গ্রেফতার-প্রতীকী ছবি

রংপুরে পীরগঞ্জ উপজেলায় ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার দায়ে সেই কিশোর পরিতোষ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত জেলা জয়পুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সীমান্ত জেলা জয়পুরহাট থেকে কিশোর পরিতোষ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে আত্মীয়ের বাড়িতে পরিবারসহ পালিয়ে ছিলেন পরিতোষ।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ফেসবুকে অবমাননাকর পোস্টটি দেয় রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের প্রসেনজিত সরকারের ছেলে পরিতোষ সরকার।

পরিতোষের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান। 

এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে জানান তিনি। এছাড়া হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও একটি মামলা করেছেন পুলিশ।

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর