পূজায় নতুন জামা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি | ১২ অক্টোবর ২০২১, ২০:৪৮

ছবিঃ সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে পূজা উপলক্ষে নতুন জামা কেনার টাকা না পেয়ে কনক সরকার (১৮) নামে এক কলেজছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।কনক সরকার ছোট কঞ্চি গ্রামের অরেন সরকারের ছেলে। তিনি হাটকড়ি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটরা ইউনয়নের ছোটকঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, পূজার কেনাকাটার জন্য বাবার কাছে কম টাকা পাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে কনক।

স্থানীয় সূত্রে জানা যায়, কনক সরকার মঙ্গলবার সকালে দুর্গাপূজার কেনাকাটা জন্য বাবার কাছে তিন হাজার টাকা চায়। বাবা তাকে এক হাজার টাকা দেন। এ নিয়ে বাবার সঙ্গে কনকের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবা বাইরে থেকে ফিরে এসে বাকি টাকা দিতে চান। এ ঘটনার পর কনক ঘরের দরজা বন্ধ করে দেয় এবং উচ্চস্বরে গান বাজাতে থাকেন। অনেকক্ষণ এভাবে চলার পর কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। তারা দরজা ভেঙে কনকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ কনকের মরদেহ উদ্ধার করে।  

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা