সেলুনে চুল কেটে টাকা না দেয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ ৫,আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি | ১১ অক্টোবর ২০২১, ০৬:৪৫

ছবিঃ সংগৃহীত

চুল কেটে সেলুন কর্মচারীকে টাকা না দেয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শান্তির বাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন। তারা হলেন- উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের রবিউল ইসলাম(১৬), আব্দুল তাহিদ (৪০), সেবু মিয়া (২২), রাসেল মিয়া (২৩) ও হোসেন মিয়া (২৩)। এছাড়াও আহত হয়েছে আরও ১৫জন। এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের মজলিসপুর ও ঐয়ারকোনা গ্রামবাসীর মাঝে শান্তির বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের শান্তির বাজারে গত শুক্রবার পাপন নরসুন্দরের সেলুনে চুল কাটতে যান সিলেটের ওসমানীনগর উপজেলার মজলিসপুর গ্রামের ফয়ছল মিয়া। চুল কেটে টাকা না দিয়ে চলে যেতে চাইলে সেলুন মালিক ও ফয়সলের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে মজলিসপুর ও ঐয়ারকোনা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে মজলিসপুর গ্রামবাসী অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে শান্তির বাজারে এলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ পড়ে। এতে গুলিবিদ্ধ ৫ জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি আরও বলেন,এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর