ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক্টর দুর্ঘটনায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি  | ৮ অক্টোবর ২০২১, ০২:৩০

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে ট্রাক্টর দুর্ঘটনায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো. জমিস (৫) ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩ এর ৫১নম্বর ক্লাস্টারের নুরুল আলমের ছেলে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ভাসানচর আশ্রয়রন কেন্দ্রের ২৯নং সেল্টারের বিআরডিবি অফিসের পিছনে পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

ভাসানচর থানা সূত্রে জানা যায়, বিআরডিবি অফিসের স্টাফদের দুপুরের খাবার নিয়ে ৬ চাকার ট্রাক্টর যোগে ভাসানচরের ব্যবসায়ী কামরুলের ক্যান্টিন থেকে প্রতিদিনের ন্যায় ট্রাক্টর চালক সারাত উদ্দিন ২৯নং সেল্টারের নিচে খাবার নিয়ে পৌঁছায়। এ সময় ওই স্থানে খেলাধুলারত প্রায় ২০ থেকে ২৫ জন রোহিঙ্গা শিশু ট্রাক্টারটিতে তিন দিক থেকে লাফিয়ে উপরে উঠে পড়ে। কিছু রোহিঙ্গা শিশু পিছনে ঝুলতে থাকে। চালক ট্রাক্টারের ওপরে উঠা রোহিঙ্গা শিশুদের নিচে নামিয়ে দিলে ও পিছনে থাকা রোহিঙ্গা শিশুরা ট্রাক্টারটির পিছনে ধরে ঝুলে থাকে। পরবর্তীতে চালক ট্রাক্টারটি নিয়ে পুনরায় যাত্রা শুরু করলে (৫ বছর ৬ মাস) বয়সী শিশু জসিম ট্রাক্টারের পিছনের বাম্পারে সাথে ধাক্কা লেগে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা