নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ- গোলাগুলি; আহত ৬  

নোয়াখালী প্রতিনিধি  | ৩ অক্টোবর ২০২১, ০৪:৪৬

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

আহতরা হলো, নাউড়ী গ্রামের জাফর মাষ্টারের ছেলে ফয়সাল (২০) আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫) জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০) সহিদ উল্যার ছেলে শাহাদাত হোসেন (১৯) আজিজ উল্যার ছেলে মানিক (১৬)।

শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকালে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের আমিরাবাদ স্কুল মাঠে নাউড়ী গ্রাম ও খিলপাড়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে আমিরাবাদের কিছু ছেলের সাথে নাউড়ী গ্রামের কয়েকজন ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত সাড়ে আটটার দিকে আমিরাবাদ গ্রামের অজ্ঞাতনামা ১২-১৫ জন অস্ত্রধারী নাউড়ী গ্রামের তালতলা বাজারে অতর্কিত ভাবে হামলা চালায়। হামলাকারীরা নাউড়ী গ্রামের ছেলেদের দেখে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৬জন গুরুত্বর আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ফয়সাল, আরমান, জিসান, মানিককে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ