বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিজ বাড়ির সামনে আব্দুল মালেক (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিস্তা ব্যারেজের পাশে দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মালেক উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২ নং ওয়াডের দোয়ানী গ্রামের আব্দুল বারেকের ছেলে। লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ির বাইরে একটি আটাল ঘরে বসেছিলেন আব্দুল মালেক। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে আব্দুল মালেকের মামলা চলছিল। হত্যাকাণ্ডের পেছনে জমিসংক্রান্ত বিরোধও থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা