বৃদ্ধাকে ৫ মিনিটে দুইবার টিকা দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি | ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে ২ বার করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে এই ঘটনা ঘটে।

খুদেজা খাতুন জানান, করোনার টিকা নিতে তিনি বেলা ১১টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। পরে দুপুরে তাকে এক ডোজ টিকা দেওয়া হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা এবং টিকা নেওয়ার পর তার শরীর দুর্বল লাগছিল বলে পাশেই একটি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ঠিকাদান কেন্দ্রের দায়িত্বরত নার্স এসে তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই আরেকটি টিকা পুশ করেন। পরে তিনি বিষয়টি স্বামী খেলু মিয়াকে জানান।

খেলু মিয়া ভ্যাকসিন প্রদানকারী নার্স মরিয়ম বেগমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন- ‘কিছু হবে না, বাড়ি চলে যান’।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সৈয়দ আবু আহাম্মদ শাফি জানান, একই ব্যক্তিকে একদিনে দুইবার ভ্যাকসিন দেওয়ার নিয়ম নেই। এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা