পানিতে ডুবে ৩ কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৮

মরদেহ-প্রতীকী ছবি

গাজীপুরে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ কিশোরীর মৃত্যু হয়েছে।  এঘটনায় নিখোঁজ আছে আরও এক কিশোরী।

সোমবার দুপুরে সদর উপজেলার পাইনশাইল এলাকায় লবন্দহ খালে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া তিন কিশোরী হলো- পানিশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী রিচি আক্তার (১৫), একই গ্রামের হায়েত আলীর মেয়ে গাছ পুকুরপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার (১৪), মঞ্জুর হোসেনের মেয়ে একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়া আক্তার (১৪)। আর এ ঘটনায় নিখোঁজ আছে সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০)। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তাশারুফ হোসাইন জানান, লবন্দহ খালে এখন অতি বর্ষণে পানি বেড়ে যাওয়ায় প্রতিদিনই সেখানে আশপাশের শিশু-কিশোরেরা গোসল করতে নামে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে রিচি, রিয়া, আইরিন, মায়াসহ ৫-৬ জন কিশোরী গোসল করতে নামে। এ সময়ে তারা ৪ জন হঠাৎ খালের স্রোতে পড়ে যায়। তাদের মধ্য থেকে দুজন পাড়ে উঠতে পারলেও ৪ জন পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার করে। রিয়া আক্তার এখনো নিখোঁজ আছে।

জযদেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আবদুর রাজ্জাক মিয়া বলেন, নিখোঁজ শিশু রিয়ার সন্ধানে ডুবুরিদলের অভিযান চলছে।

গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল জাকী, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান ও জয়দেবপুর থানা-পুলিশ সদস্য ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের